আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়ায় মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের পবিত্র কুরআনের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম আরিফ বিল্লাহ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাদ্রাসার শিক্ষার্থী মো. ইব্রাহিম। শুভেচ্ছা বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল জলিল, হযরত মাওলানা হারুন অর রশিদ, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসাইন, হাফেজ মাওলানা ইউসুফ, মাওলানা ফজলুল করিম, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আক্কাস, ইউপি সদস্য মোহাম্মদ শাহিন, মাওলানা সাদিকুল ইসলাম, আব্দুস সালাম খান, মো. সুমন, মো. আইয়ুব আলী, মো. ফয়সাল হোসেন, মোহাম্মদ আবুল কালাম, মো. ফারুক হোসেন, মো. আব্দুল্লাহ, আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ শামীম।
এ সময় শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের অর্থবিষয়ক সম্পাদক ও সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকীসহ আমন্ত্রিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথি ও শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের পবিত্র কুরআনের ছবক প্রদান করা হয়। এ সময় বক্তারা ধর্মীয় ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম আরিফ বিল্লাহ ছবক প্রদান কার্যক্রম পরিচালনা করেন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
পরে শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।