প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৪:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১:২১ এ.এম

জুলাই শহীদ দিবস উপলক্ষে ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় শোক পালন করার উদ্দেশ্যে বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, শহীদদের মাগফিরাতের জন্য বুধবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 Daily Infinity News. All rights reserved.