সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে ২৬ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ জব্দ, গ্রেপ্তার ১

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি ও চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল করিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএমের নেতৃত্বে এবং সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল আব্দুজ জহুর সেতু এলাকায় একটি পিকআপভ্যানে অভিযান চালায়। এ সময় পিকআপভ্যান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত পিকআপভ্যানসহ আব্দুল করিমকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, জব্দ করা ভারতীয় নাসির বিড়ির আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া চোরাচালানে ব্যবহৃত টয়োটা ডিআই পিকআপটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। বিড়ি ও পিকআপসহ জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা।

 

গ্রেপ্তার আব্দুল করিম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জহির আলীর ছেলে।

 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের কাছে গোপন সংবাদ ছিল যে, আব্দুজ জহুর সেতু হয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় নাসির বিড়ি নিয়ে একটি পিকআপ যাবে। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের নির্দেশনায় সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

 

তিনি আরও জানান, অভিযানে ভারতীয় নাসির বিড়িসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ ঘটনায় সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিক বাদী হয়ে গ্রেপ্তার আব্দুল করিমের নাম উল্লেখ করে, পলাতক একজন এবং অজ্ঞাতনামা আরও দুজনসহ মোট চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০