অনলাইন ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের শুভেচ্ছা জানালেন হামজা-তামিমরা

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশে ও বিদেশে ঈদুল ফিতর পালিত হচ্ছে। ঈদ উৎসবের বাঁধভাঙা আনন্দ ছুয়ে গেছে ক্রীড়াঙ্গনেও। এতে শুভেচ্ছা জানিয়েছেন তারকারা।

ক’দিন আগে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী ঈদ উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরাও। এমনকি মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে ভালোবাসার বার্তা নিয়ে শামিল হয়েছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো ইউরোপিয়ান ক্লাবগুলোও।

বাংলাদেশ ম্যাচ শেষে ইংল্যান্ডে ফিরে গেলেও, নিজ দেশের সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি হামজা। সমর্থকদের জুনে ফেরার বার্তাও দিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শুভেচ্ছায় সিক্ত করেছেন জামাল ভুঁইয়াও।

এক ভিডিও বার্তায় হামজা চৌধুরী ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সঙ্গে দ্রুত আবার দেখা হবে।’

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আসসালামুয়ালাইকুম সবাইকে! ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন।’

আল নাসরে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন ক্রিস্টিয়ানো। তাইতো জোব্বা পড়ে, সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তলোয়াড় হাতে নিয়ে সবার সঙ্গে ঈদ উৎসবে সামিল হন রোনালদো। শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, এই বিশেষ সময়টি আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক।

মুসলিম উম্মাহর শান্তি কামনা করে শুভেচ্ছা জানিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর ও সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল।

এদিকে ক’দিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন বাড়িতেই আছেন তামিম। পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঈদ সবার জীবনে রাঙিয়ে তুলুক আনন্দ উৎসবে। সমর্থকদের ভালোবাসা রাঙানো পোস্ট করেছেন ক্রিকেটার মুমিনুল হক। পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

এছাড়া সৌহার্দ্য ও সম্প্রীতিতে কাটুক খুশির দিন। এমন বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ঈদের খুশি একসঙ্গে ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক।

বরাবরের মতো এবারও মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে শুভেচ্ছা বার্তা দিয়ে সামিল হয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকারণে হর্ন বাজানো বন্ধে গাজীপুরে ‘নো হর্ন’ র‍্যালি

ফিঙ্গারপ্রিন্ট নিল, নগদ অ্যাকাউন্টও খুলল! পঞ্চগড়ে এলাকাবাসীর হাতে ৩ জন আটক

শ্রীনগরে বি এন পির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ওসি তদন্ত সহ আহত ১০

দেড় মাসে বদলে যাচ্ছে রূপগঞ্জ সদর ইউনিয়নের সেবা চিত্র ‎

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

গাজীপুরে অটোরিকশা চালককে মারধর, ৫৭ হাজার টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এসআই রিপন সরকার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

১০

ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটক, আড়াই কোটি টাকার মালামাল ডাকাতির মূল হোতা বিমানবন্দর থানা পুলিশের হাতে অ্যারেস্ট

১১

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

১২

সৌদি আরবে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আকামা-কাজ না পেয়ে বিপাকে তরুণ, শ্রীপুর থানায় অভিযোগ

১৩

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

১৬

১৭

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

১৮

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পঞ্চগড়ের হাসপাতালে বৈষম্য নয়, সমান চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ

২০