আবু কাওসার মাখন
১৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহী:-

জমকালো ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল এএসকে প্রোপার্টিজ (ASK Properties)।

 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে ফিরে আসে। পরে বেলা ১১টায় নগরীর পিঁপড়া কনভেনশন সেন্টারের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন শিরাজী ফেরদৌস ইমন। সভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মিডিয়া মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা শারমীন নেলী এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।

 

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দেশ টিভির ব্যুরো প্রধান কাজী শাহেদ, রাজশাহী চেম্বার অব কমার্সের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী শাকিলুর রহমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শ্যামল মেহেদী, বর্তমান সভাপতি শ. ম. সাজু, সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, সিনিয়র সহ-সভাপতি মঈদ উদ্দিন, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদেকুল ইসলাম স্বপন, উত্তরা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এনায়েত করিম, আগামীর সময় পত্রিকার প্রতিনিধি আমজাদ হোসেন শিমুল, স্টার নিউজের রাজশাহী প্রতিনিধি জিয়াউর গনি সেলিম, চ্যানেল ওয়ানের প্রতিনিধি ও রাজশাহীর সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু এবং বাংলা টিফিনের স্বত্বাধিকারী মোর্শেদ শাকিলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বরেন্দ্র প্রেসক্লাবের সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

 

তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি বরেন্দ্র প্রেসক্লাব রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করবে—এটাই প্রত্যাশা।”

 

সভায় অন্যান্য বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। দেশ ও জাতির কল্যাণে সত্যের পক্ষে অবিচল থেকে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাদারিত্ব বজায় রাখা এবং রাজশাহীর সার্বিক উন্নয়নে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

 

আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক সামসুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সাংবাদিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

এ সময় রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবির পক্ষ থেকে মজিবুল হক প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।

 

আনন্দঘন ও প্রীতিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ প্রতিষ্ঠাবার্ষকী উদযাপনের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০