আব্দুল মান্নান সিদ্দিকী
১৬ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীনগরে অভিভাবকের অজান্তে জলাবদ্ধ পানিতে তিন বছরের শিশুর খেলা

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিভাবকের অজান্তে জলাশয়ের পানিতে খেলছিল তিন বছরের এক শিশু। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টার দিকে ঢাকা-দোহার সড়কের দক্ষিণ পাশে মরহুম বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম কমান্ডারের বাড়ি সংলগ্ন জলাশয়ে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি একা একা জলাশয়ের পানিতে খেলছিল। এ সময় তার আশপাশে কোনো অভিভাবককে দেখা যায়নি। এমনকি জলাশয়ের পাশের সড়কটিও তখন প্রায় সম্পূর্ণ ফাঁকা ছিল। ফলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধারের মতো কেউ সেখানে উপস্থিত ছিলেন না।

 

খোঁজ নিয়ে জানা যায়, শিশুটি স্থানীয় বাসিন্দা মো. স্বপনের নাতি। শিশুটির দাদি জানান, দুপুরের খাবারের পর তার পুত্রবধূ শিশুটিকে নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান। পুত্রবধূ ঘুমিয়ে পড়লেও শিশুটি জেগে ছিল। একপর্যায়ে মাকে ফাঁকি দিয়ে শিশুটি একাই ঘর থেকে বের হয়ে জলাশয়ের পাশে চলে আসে।

 

শিশুটির দাদি এ ঘটনায় অভিভাবকদের আরও সচেতন থাকা প্রয়োজন বলে স্বীকার করেন।

 

এদিকে, সম্প্রতি শ্রীনগরের কাঁঠালবাড়ি ও জাহানাবাদ এলাকায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

 

স্থানীয়দের মতে, শিশুদের এমন ঝুঁকিপূর্ণ স্থানে একা যেতে দেওয়া উচিত নয়। অভিভাবকদের সার্বক্ষণিক নজরদারি ও সচেতনতা বাড়ানো জরুরি। অন্যথায় অসাবধানতার কারণে আরও মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে এবং অকালে প্রাণ হারাতে পারে নিষ্পাপ শিশুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০