Daily Infinity News
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক সার্জেন্ট শাহজাহানকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাস-সংলগ্ন এলাকায় সাংবাদিক ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট শাহজাহানকে মারধর এবং গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্ত্রী সুইটি গাজীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার দুপুর আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে রাজেন্দ্রপুর সেনানিবাসের ইয়ারপোর্ট সড়কের পশ্চিম পাশে নিজ বাড়ির সামনে শালবন মোটরবাইক গ্যারেজে মিস্ত্রিদের সঙ্গে কাজ করছিলেন সাংবাদিক সার্জেন্ট শাহজাহান (অব.)। একপর্যায়ে তিনি গ্যারেজের পশ্চিম পাশের বনাঞ্চলে প্রস্রাব করতে গেলে পেছন থেকে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

শাহজাহানের অভিযোগ অনুযায়ী, হামলাকারীদের মধ্যে ফরিদ ভূঁইয়া তার গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। অপর একজন ফাহিম তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও কাঠের বাট দিয়ে আঘাত করেন বলে তিনি অভিযোগ করেন। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাকে মাটিতে চেপে ধরে রাখে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলার একপর্যায়ে শাহজাহান জ্ঞান হারিয়ে ফেলেন বলে জানা গেছে। হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়—এমন অভিযোগও করেছেন তিনি।

পরে শাহজাহানের ছোট মেয়ে দুপুরের খাবারের জন্য তাকে ডাকতে গিয়ে ঘটনাটি দেখতে পান। গ্যারেজে কর্মরত এক মিস্ত্রির কাছ থেকে জানতে পারেন, শাহজাহান গ্যারেজের পশ্চিম পাশে গেছেন। পরে দোতলার ছাদ থেকে পশ্চিম দিকে তাকিয়ে মাটিতে তাকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শাহজাহানকে উদ্ধার করেন।

প্রথমে তাকে রাজেন্দ্রপুর সেনানিবাসের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় সাংবাদিক সার্জেন্ট শাহজাহানের স্ত্রী সুইটি গাজীপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের একটি অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।

তবে অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০