মোঃ আশিকুর রহমান
৫ অক্টোবর ২০২৬, ৮:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে হাজতী আসামি পলায়ন: পুলিশের তিন সদস্যসহ ৩ জন গ্রেফতার, মূল আসামি পলাতক

গাজীপুর প্রতিনিধি:-
মোঃ আশিকুর রহমান

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন এলাকায় হাজতী আসামি পলায়নের ঘটনায় পুলিশের এক এসআই ও ড্রাইভারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার মূল আসামি পিচ্চি রাজা এখনও পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলা জজ কোর্ট থেকে ২৯ জন আসামিকে স্কট করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার সময় কোনাবাড়ীর বাইমাইল এলাকায় পৌঁছালে হাজতী বন্দি পিচ্চি রাজা (৩৪) কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় কোনাবাড়ী থানায় মামলা নং-২৭, তারিখ ২৯/০৯/২০২৬, ধারা ২২৪ পেনাল কোডে একটি মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে মামলার তদন্তভার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি (দক্ষিণ) বিভাগের কাছে হস্তান্তর করা হয়। ইন্সপেক্টর সৈয়দ মিজানুর ইসলাম মামলাটি তদন্ত করছেন। তদন্তে সহায়তা করছেন এসি ডিবি আছাবুর রহমান, এসি জোসেফ মঞ্জুর চৌধুরী ও ইন্সপেক্টর নাহিদ হাসান সুমনসহ একটি চৌকস দল।
তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। জানা যায়, প্রিজনার ভ্যানটি ঢাকার তাঁতীবাজার এলাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে থামানো হয়। সেখানে স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার বিশ্বাস ড্রাইভার নায়েক কামাল হোসেনের কাছ থেকে ভ্যানের চাবি নিয়ে হাজতী আসামি পিচ্চি রাজা ও খাইরুল বাশারকে নামান। পরে খাইরুল বাশার ভ্যানের সামনে বসে থাকলেও পিচ্চি রাজা সেখানে অপেক্ষমান একটি প্রাইভেটকারে উঠে পালিয়ে যায়।
তদন্তে আরও জানা যায়, ঘটনাটি ধামাচাপা দিতে এসআই প্রবীর কুমার বিশ্বাস পরবর্তীতে কোনাবাড়ীর ঘটনাস্থলে এসে সাজানো নাটক তৈরি করেন এবং এজাহারে ভিন্ন তথ্য প্রদান করেন।
এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন—
১. এসআই প্রবীর কুমার বিশ্বাস
২. ড্রাইভার নায়েক কামাল হোসেন
৩. পিচ্চি রাজার বোন তাসলিমা
পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পলাতক আসামি পিচ্চি রাজাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০