স্টাফ রিপোর্টার
১১ অক্টোবর ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিপিজেএফ ঢাকা মহানগরের প্রধান সমন্বয়ক মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। প্রধান বক্তা ছিলেন বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব আলম বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জওহর ইকবাল খান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক, দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মো. মতিউর রহমান, দৈনিক সমাবেশের নির্বাহী সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু।

এ সময় বক্তব্য দেন বিপিজেএফের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম, মানবাধিকার সম্পাদক জাকিয়া হোসেন, সহ-সম্পাদক মরিয়ম আক্তার মারিয়া, শারমিন আক্তার ও ফয়সাল হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে বিপিজেএফের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাংবাদিক অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম প্রধান সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করে ন্যায়সংগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

প্রধান বক্তা মাহাবুব আলম বাবু সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। তাঁরা সাংবাদিক শাকিলের মামলার বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি তাঁর নিঃশর্ত মুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০