মোঃ মুক্তাদির হোসেন
১৪ অক্টোবর ২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় জমির মালিকানা দাবি ও বালু ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের পর বিরোধপূর্ণ জমি সরেজমিনে পরিদর্শন করেছেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি ঘটনাস্থলে গিয়ে বিরোধে জড়িত উভয় পক্ষের বক্তব্য শোনেন। এ সময় জমির বিরোধ স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে উভয় পক্ষকে প্রয়োজনীয় দলিল ও পর্চাসহ জমিসংক্রান্ত কাগজপত্র তাঁর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেন।

এদিকে, বিরোধপূর্ণ কৃষিজমিতে অবৈধভাবে বালু ভরাট, ভরাট করা বালু অপসারণ এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করেছেন মো. জামিল হোসেন।

আবেদনে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলার মধ্যে একটি পক্ষ রাতের আঁধারে কৃষিজমিতে বালু ভরাট করছে। এতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ লঙ্ঘনের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আবেদনের অনুলিপি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

সরেজমিনে পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে চলমান ৩৭/২৫ নম্বর বাটোয়ারা মামলার রায় না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ, বালু ভরাট কিংবা চারা ও কলাগাছ রোপণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

জমির মালিকানা নিয়ে বিরোধ নিরসনে উভয় পক্ষের দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০