
পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন বিমানবন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকাশ আহমেদ। আজ দুপুরে দেশে ফেরার পর বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দর থানা বিএনপি ও যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ওমরা পালনকালে আকাশ আহমেদ দেশ, জাতি ও দেশের মানুষের কল্যাণ এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া করেছেন বলে জানা গেছে।
দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত নেতাকর্মীরা আকাশ আহমেদকে আসন্ন যুবদলের কমিটিতে সাধারণ সম্পাদক পদে দেখতে চান বলে জানান।
নেতাকর্মীরা বলেন, আকাশ আহমেদ দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সংগঠনের নেতাকর্মীদের পাশে রয়েছেন। তার সাংগঠনিক অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকা বিবেচনায় আগামী কমিটিতে তাকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তারা।
এ সময় নেতাকর্মীরা তার সুস্থতা, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।