Daily Infinity News
১২ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষানুরাগী, সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম রব্বানী প্রধান।

তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং ডিমলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

গত ১ অক্টোবর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বিদ্যালয়টির চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দেয়। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আমিনুল হক স্বাক্ষরিত অনুমোদনপত্রে গোলাম রব্বানী প্রধানকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন শিক্ষক প্রতিনিধি নূরুজ্জামান, অভিভাবক প্রতিনিধি রবিউল ইসলাম এবং সদস্যসচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায়।

বোর্ডের অনুমোদন অনুযায়ী, অ্যাডহক কমিটির মেয়াদ প্রথম সভার তারিখ থেকে ছয় মাস। এ সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে বোর্ডের অনুমোদন নিতে হবে। তবে অ্যাডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারবে না।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং একটি সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে কমিটি কার্যকর ভূমিকা রাখবে।

নবনিযুক্ত সভাপতি গোলাম রব্বানী প্রধান বলেন, “শিক্ষা একটি জাতির উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করব। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।”

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নতুন অ্যাডহক কমিটি দায়িত্বশীল ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০