
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪), ময়মনসিংহের নবাগত অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা, পিপিএম-সেবা। সাক্ষাতে বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান নবাগত অধিনায়ক মো. মাসুদ রানাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তারা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন।
এ সময় ময়মনসিংহ বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা জোরদার এবং পুলিশি কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় ও এসআরবি-১৪, ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।