মোঃ শাকিল হোসেন
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মোঃ আজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত ২ নং আসামী সাগর হোসেনকে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার দুপুরে কুড়ি গ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত সাগর হোসেন(২০) কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার শরীফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে কালিয়াকৈর উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফিরছিলেন ব্যবসায়ী আজিবর রহমান। ফেরার পথে ঠাকুরপাড়া বাজারে শরিফ, তাঁর দুই ছেলে সুমন ও সাগরসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে আজিবর রহমানকে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালালে ২৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট আজিবর রহমান মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী নারগিস আক্তার বাদী হয়ে মামলা করেন,পরে পুলিশ, শরীফ হোসেন, তার দুই ছেলে সাগর হোসেন ও সুমন হোসেনের নামে। মামলার প্রেক্ষিতে আসামীদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। কিন্ত ঘটনার পর আসামীরা পলাতক থাকে। পরে দীর্ঘ এক মাস পর গতকাল শুক্রবার দুুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া বাজার এলাকা থেকে মামলার ২নং আসামী সাগর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলার ঠাকুর পাড়া এলাকার ব্যাবসায়ী আজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০