Daily Infinity News
১৭ সেপ্টেম্বর ২০২৬, ২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুরে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর, নারী চিকিৎসক ও আনসার কমান্ডারকে মারধরের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি: মোঃ আশিকুর রহমান

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের বিরুদ্ধে হাসপাতাল ভাঙচুর, কর্তব্যরত নারী চিকিৎসককে মারধর ও চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে। এ সময় চিকিৎসককে রক্ষা করতে এগিয়ে গেলে আনসার কমান্ডারকেও মারধর করা হয় এবং এতে তাঁর হাত ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।

 

ঘটনাটি গত বুধবার রাত সাড়ে ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে হাসপাতালের জরুরি বিভাগে ঘটে বলে জানানো হয়েছে।

 

ঘটনার পর এ বিষয়ে গাজীপুর সদর মেট্রো থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

 

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), গাজীপুর জেলা শাখা।

 

ড্যাব গাজীপুর জেলা শাখার সদস্যসচিব ডা. মোহাম্মদ খলিলুর রহমান এক বিবৃতিতে বলেন, চিকিৎসকদের ওপর হামলা ও কর্মস্থলে সহিংসতার ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।

 

বিবৃতিতে জানানো হয়, দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামী শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা হাসপাতালের বহির্বিভাগের সামনে কর্মবিরতি পালন করা হবে।

 

এ ছাড়া চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা, ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করেছে ড্যাব গাজীপুর।

 

ড্যাবের পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০