সুব্রত চন্দ্র দাস
১৪ অক্টোবর ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

 সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি)

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. রহিম সরকার।

তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এ উৎসবকে ঘিরে নাগরী ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সিসি ক্যামেরা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার সদস্য, স্বেচ্ছাসেবক ও দলীয় নেতাকর্মীরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন।

মো. রহিম সরকার আরও বলেন, নাগরী ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এ এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক।

তিনি বলেন, সকলের সম্মিলিত সহযোগিতায় যেন সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। উৎসব চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

পরিশেষে নাগরী ইউনিয়নের সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মো. রহিম সরকার বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই আমাদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০