মাহিদুল ইসলাম ফরহাদ 
১৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযান ভারতীয় মদ ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

 

মাহিদুল ইসলাম ফরহাদ 

(চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

বিজিবি সূত্র জানায়, গতকাল রবিবার (১৮ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৮টায় ৫৩ বিজিবি’র অধীনস্থ মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ড্যাইসাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় কাফ রিলিফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়।

পরবর্তীতে একই রাতে আনুমানিক ১০টা ১৫ মিনিটে মনোহরপুর বিওপি’র অপর একটি টহল দল দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। পরবর্তীতে জব্দকৃত সকল সিরাপ ও মদ আইনানুগ ব্যবস্থার অংশ হিসেবে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবি’র অব্যাহত সীমান্ত অভিযানে এ পর্যন্ত ১ জন আসামিসহ ২৩৭ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ৫৩ বোতল মদ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান—

“মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, পুশ ইন প্রতিরোধ এবং যেকোনো ধরণের মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে বিজিবি সদস্যরা সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার 

১

শ্রীনগরে মাছ বিক্রিতে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ

২

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

৩

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই

৪

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার

৫

টঙ্গীতে মাছের প্রজেক্টে মাদক সেবনে বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

৬

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

৭

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

৮

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

৯

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন

১০

চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১১

চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১২

সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তথ্য যাচাই করছে সরকার

১৩

ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

১৪

পুলিশের বিশেষ অভিযান, নিজ বাড়ি থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী পুরুষ গ্রেপ্তার

১৬

শ্রীনগরে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

১৮

মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি  লাপাংয়ের মানুষ,সরজমিনে এমপি মান্নান! 

১৯

গাজীপুরে পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

২০