নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীনগরে মাছ বিক্রিতে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ

আব্দুল মান্নান সিদ্দিকী

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন মাছের বাজারে মাছ বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। মাছের পরিমাণ কম দেওয়া এবং ওজনে কারচুপির মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে বেশি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, মাছ বিক্রেতারা ক্রেতাদের কাছে মাছের যে দাম চান, তাতে রাজি না হলে কিংবা ক্রেতা কম দামে মাছ কিনতে চাইলে একধরনের কৌশল অবলম্বন করেন। ক্রেতা মাছ বিক্রেতার কাছ থেকে কিছুটা দূরে সরে গেলে বা আড়ালে গেলে বিক্রেতা তাঁর কাছে রাখা মাছের ডালা থেকে কিছু মাছ সরিয়ে ফেলেন। পরে ক্রেতার বলা দামে মাছ বিক্রি করেন।

ক্রেতারা মাছ কিনে বাড়িতে ফেরার পর অনেক সময় বুঝতে পারেন, বাজারে যে পরিমাণ মাছের দামদর করেছিলেন, বিক্রেতা তাঁদের সেই পরিমাণ মাছ দেননি। এতে ক্রেতারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া, ওজন করে মাছ বিক্রির ক্ষেত্রেও কারচুপি করে নির্ধারিত পরিমাণের চেয়ে কম মাছ দিয়ে বেশি দাম নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে প্রতিনিয়ত সাধারণ ক্রেতাদের প্রতারণার শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল জলিল বলেন, বাজারগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন করা প্রয়োজন। পাশাপাশি, অভিযোগের সত্যতা যাচাই করে অভিযুক্ত বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে ক্রেতারা এ ধরনের প্রতারণা থেকে রক্ষা পাবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকি, ওজন পরিমাপের যন্ত্র পরীক্ষা এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এ ধরনের অনিয়ম বন্ধ করা সম্ভব বলে মনে করছেন সচেতন ক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার 

১

শ্রীনগরে মাছ বিক্রিতে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ

২

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

৩

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই

৪

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার

৫

টঙ্গীতে মাছের প্রজেক্টে মাদক সেবনে বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

৬

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

৭

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

৮

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

৯

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন

১০

চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১১

চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১২

সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তথ্য যাচাই করছে সরকার

১৩

ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

১৪

পুলিশের বিশেষ অভিযান, নিজ বাড়ি থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী পুরুষ গ্রেপ্তার

১৬

শ্রীনগরে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

১৮

মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি  লাপাংয়ের মানুষ,সরজমিনে এমপি মান্নান! 

১৯

গাজীপুরে পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

২০