আব্দুল মান্নান সিদ্দিকী
১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীনগরের বাঘড়া মনিপাড়ায় জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংসদ সদস্যের

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের মনিপাড়ায় বৃষ্টির পানিতে সৃষ্ট দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টার দিকে তিনি মনিপাড়ার জলাবদ্ধতাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের কথা শোনেন এবং জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছর বৃষ্টির পানিতে মনিপাড়ার প্রায় ৬০টি পরিবারের বসতবাড়ি পানিতে তলিয়ে যায়। এতে প্রায় ৪০০ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অনেক বাড়িঘরে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি রাস্তাঘাটে পানি জমে থাকায় চলাচলেও ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

জলাবদ্ধতার কারণে এলাকায় মশার উপদ্রব বেড়েছে। একই সঙ্গে পানিবাহিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ পরিস্থিতিতে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

এ বিষয়ে মনিপাড়ার বাসিন্দারা স্থানীয় বিএনপি নেতাদের অবহিত করলে তাঁরা উপজেলা বিএনপি এবং স্থানীয় সংসদ সদস্যকে বিষয়টি জানান। এর পরিপ্রেক্ষিতে সংসদ সদস্য জলাবদ্ধতাকবলিত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম খান, প্রচার সম্পাদক শফিউল ইসলাম খান আজম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম রজিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রাহাদুল ইসলাম রিপন ভূঁইয়া, ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি শুভ, বাঘড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাতবর, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শেখ মো. রতন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নাল শিকদার এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিব ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মনিপাড়ার জলাবদ্ধতাকবলিত এলাকা পরিদর্শন ছাড়াও সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ কামারগাঁও ও বাঘড়া এলাকার শারদীয় দুর্গাপূজার মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সংসদ সদস্যের আশ্বাসের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার 

১

শ্রীনগরে মাছ বিক্রিতে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ

২

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

৩

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই

৪

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার

৫

টঙ্গীতে মাছের প্রজেক্টে মাদক সেবনে বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

৬

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

৭

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

৮

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

৯

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন

১০

চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১১

চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১২

সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তথ্য যাচাই করছে সরকার

১৩

ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

১৪

পুলিশের বিশেষ অভিযান, নিজ বাড়ি থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী পুরুষ গ্রেপ্তার

১৬

শ্রীনগরে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

১৮

মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি  লাপাংয়ের মানুষ,সরজমিনে এমপি মান্নান! 

১৯

গাজীপুরে পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

২০