Daily Infinity News
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গাজীপুরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী ও গাজীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক জনাব মোঃ নূরুল করিম ভূঁইয়া।

সভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব সালাউদ্দিন আইয়ুবী এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য জনাব একেএম ফজলুল হক মিলন উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত), গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন, সিভিল সার্জন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকসহ আনসার, বিজিবি, এসআরবি, কারাগার, এনএসআই, ডিজিএফআই, পাসপোর্ট, পল্লী বিদ্যুৎ, ডিপিডিসিসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত, কার্যকর ও জনবান্ধব রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় বিশেষভাবে মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, ভূমিদস্যুতা, মিথ্যা মামলা এবং অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি বলেন, আজকের সভায় যেসব বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে, সেগুলোর বাস্তবায়নে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা পরবর্তী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সর্বপ্রথম পর্যালোচনা করা হবে।

তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে গাজীপুরের জেলা প্রশাসক ও সভার সভাপতি জনাব মোঃ নূরুল করিম ভূঁইয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০