মোঃ আশিকুর রহমান
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলীপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। সমাবেশ সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন, গুম ও হত্যাকাণ্ড চালিয়েছে বলে তারা অভিযোগ করেন। তাদের দাবি, আওয়ামী লীগের আর বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার নেই।

নেতারা আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরও দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের ষড়যন্ত্র চলছে বলে তারা মনে করেন। তাদের অভিযোগ, দেশের ভেতরে বিভিন্ন মাধ্যমে খুন, অগ্নিসংযোগ ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শহীদুজ্জামান, আহমেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপি নেতা রকিব উদ্দিন সরকার পাপ্পু, প্রভাষক বশির, সরকার জাবেদ সুমন, মোফাজ্জল চেয়ারম্যান, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, সুরুজ আহমেদ, বশির আহমেদ বাচ্চু, কিরণ, গাজী সালাহউদ্দিন, জয়নাল আবেদীন তালুকদার, সাহাদাত হোসেন শাহীন, আরিফ হাওলাদারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০