

ইয়াদ আলী মোল্লা মুকসুদপুর প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রথম সারির গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে “মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি” নামে একটি সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির রেজিস্ট্রেশন নং- ৯৭৩/২।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, শুধু সংবাদ পরিবেশন নয়, সমাজের সমস্যা তুলে ধরা, জনমত গঠন, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান উদ্দেশ্য।
নেতৃবৃন্দ আরও জানান, সংগঠনটি নিয়মিত সামাজিক সচেতনতা সৃষ্টি, মানবিক সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, দুর্যোগকালীন ত্রাণ, বৃক্ষরোপণ, রক্তদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা গড়ে তোলার কাজও করবে তারা।
সংগঠনের স্লোগান *”কলমে সত্য, কর্মে মানবতা”*। নেতৃবৃন্দের মতে, সত্যের শক্তি সমাজকে বদলে দিতে পারে এবং মানবিক সেবা মানুষের জীবনে আশার আলো জ্বালাতে পারে।