মোঃ রফিকুল ইসলাম সোহাগ
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালগঞ্জে নৌযান শ্রমিক-ব্যবসায়ীদের দাবি নিয়ে ইউএনওর সঙ্গে মতবিনিময়

সুনামগঞ্জের জামালগঞ্জে নৌপথে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগসহ নৌযান শ্রমিক ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদকের সঙ্গে মতবিনিময় করেছেন স্টোন ক্র্যাশার মিল মালিক সমিতির নেতৃবৃন্দ, মিনি স্টোন মিল মালিক ও শ্রমিকরা।

মঙ্গলবার দুপুরে জামালগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রমিক ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিআইডব্লিউটিএর ইজারাদার কর্তৃক নৌপথে লোড-আনলোডের ক্ষেত্রে নির্ধারিত ৫০ পয়সার পরিবর্তে ২ টাকা ৮০ পয়সা করে আদায় করা হচ্ছে। এতে লোড ও আনলোড মিলিয়ে মোট ৫ টাকা ৬০ পয়সা অতিরিক্ত টোল দিতে হচ্ছে বলে তারা দাবি করেন।

তারা বলেন, দীর্ঘ প্রায় তিন থেকে চার মাস ধরে সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ন্যায্য দাবির কথা জানিয়ে আসছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছেও একাধিকবার অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর সমাধান হয়নি বলে দাবি তাদের।

শ্রমিক ও ব্যবসায়ীরা আরও বলেন, ন্যায্য দাবি আদায়ের বিষয়ে বিএনপি নেতা মাসুম মাহমুদ তালুকদার, আজিজ আহমেদ ও মালেক মিয়ার কাছে সহযোগিতা চাইলে তারা ব্যবসায়ী ও শ্রমিকদের দাবির পক্ষে অবস্থান নেন। এরপর একটি মহল ওই নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সভায় বক্তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি মাসুম মাহমুদ তালুকদার, আজিজ আহমেদ ও মালেক মিয়ার নাম ব্যবহার করে একটি অসাধু ও স্বার্থান্বেষী মহল মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তুলে ব্যানার তৈরি করে মিছিল ও মানববন্ধন করেছে। বিষয়টি তাদের নজরে আসার পর তারা বিস্মিত ও হতবাক হয়েছেন বলে জানান।

তাদের দাবি, বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট ইজারার সঙ্গে ওই তিন ব্যক্তির কোনো সম্পৃক্ততা নেই। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে তাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক বলেন, বিষয়টি উপজেলা প্রশাসনের এখতিয়ারভুক্ত নয়; এটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতাধীন। তবে শ্রমিক ও ব্যবসায়ীদের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের অনুমতিপত্র গ্রহণ এবং প্রয়োজনীয় লাইসেন্সের ব্যবস্থা করার পরামর্শ দেন তিনি।

মতবিনিময় সভায় মিনি স্টোন ক্র্যাশার মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, ব্যবসায়ী নবী হোসেন, লাল মিয়া, রহম আলী, লোকমান হোসেন, বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, ব্যবসায়ী জসিম উদ্দিন, জয়ধর আলীসহ স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০