Daily Infinity News
১১ অক্টোবর ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃষ্টির মধ্যে মহাসড়কে গাছ পড়ে ভয়াবহ যানজট, শত শত গাড়ি আটকা

তথ্য ও চিত্রে :-
কাজী আশরাফুল আলম
গাজীপুর

আজ ৮ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে গাজীপুর-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বারুইপাড়া নন্দন পার্ক সংলগ্ন এলাকায় ঘটে বিপত্তি।
বৃষ্টির মধ্যেই মহাসড়কের ওপর একটি বড় গাছ উপড়ে পড়ে। এতে সড়কের একটি অংশ বন্ধ হয়ে যাওয়ায় মুহূর্তের মধ্যেই সৃষ্টি হয় তীব্র যানজট।
মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে থাকা যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে।
বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে অনেক যাত্রীকে ভোগান্তি পোহাতে দেখা যায়। যান চলাচল স্বাভাবিক করতে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা গাছটি সরানোর চেষ্টা চালান।

“বৃষ্টির সঙ্গে হঠাৎ মহাসড়কের ওপর গাছ উপড়ে পড়ায় এই এলাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। ফলে ঢাকা ও টাঙ্গাইলমুখী শত শত যানবাহন দীর্ঘ সময় ধরে আটকা পড়ে। যানযট এতোটাই লম্বা হয় যে সেটা জীরানী বাজার পর্যন্ত এসে ঠেকে।দ্রুত গাছটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা।”
বৃষ্টির সময় মহাসড়কের পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছগুলো নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে এ ধরনের ঘটনা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
গাছটি দ্রুত সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন পথচারী ও যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০