Daily Infinity News
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অকারণে হর্ন বাজানো বন্ধে গাজীপুরে ‘নো হর্ন’ র‍্যালি

গাজীপুর প্রতিনিধি:
অকারণে হর্ন বা কোনো ধরনের শব্দ না বাজিয়ে যানবাহন চলাচলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরে গুরুত্বপূর্ণ সভা ও ‘নো হর্ন’ মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কেন্দ্রে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক। এতে ডিসি (ট্রাফিক), জিএমপি-গাজীপুর, গাজীপুর জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অকারণে যানবাহনের হর্ন বাজানো এবং অতিরিক্ত শব্দদূষণের ক্ষতিকর দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, অপ্রয়োজনে হর্ন বাজানো বর্তমানে জনজীবনের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে। শব্দদূষণ কমাতে চালকসহ সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং প্রয়োজন ছাড়া হর্ন বাজানো থেকে বিরত থাকতে হবে।

সভায় আরও বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীও বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তাই জনস্বার্থে অকারণে হর্ন বাজানো বন্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে হরিণাল বাজার পর্যন্ত মোটরসাইকেলের একটি বর্ণাঢ্য ‘No Horn’ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা অপ্রয়োজনে হর্ন না বাজানোর বার্তা তুলে ধরেন।

র‍্যালিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। এ সময় তারা র‍্যালির বিভিন্ন কার্যক্রম সংবাদ ও চিত্র ধারণ করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে চালক ও সাধারণ মানুষের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়বে এবং অকারণে হর্ন বাজানোর প্রবণতা কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকারণে হর্ন বাজানো বন্ধে গাজীপুরে ‘নো হর্ন’ র‍্যালি

ফিঙ্গারপ্রিন্ট নিল, নগদ অ্যাকাউন্টও খুলল! পঞ্চগড়ে এলাকাবাসীর হাতে ৩ জন আটক

শ্রীনগরে বি এন পির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ওসি তদন্ত সহ আহত ১০

দেড় মাসে বদলে যাচ্ছে রূপগঞ্জ সদর ইউনিয়নের সেবা চিত্র ‎

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

গাজীপুরে অটোরিকশা চালককে মারধর, ৫৭ হাজার টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এসআই রিপন সরকার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

১০

ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটক, আড়াই কোটি টাকার মালামাল ডাকাতির মূল হোতা বিমানবন্দর থানা পুলিশের হাতে অ্যারেস্ট

১১

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

১২

সৌদি আরবে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আকামা-কাজ না পেয়ে বিপাকে তরুণ, শ্রীপুর থানায় অভিযোগ

১৩

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

১৬

১৭

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

১৮

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পঞ্চগড়ের হাসপাতালে বৈষম্য নয়, সমান চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ

২০