Daily Infinity News
১ অগাস্ট ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পাঁচ দিনের শিক্ষাসফর সম্পন্ন

নীলফামারী প্রতিনিধি।

কক্সবাজার, টেকনাফ ও মহেশখালীর উপকূলীয় জীববৈচিত্র্য এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের লক্ষ্যে জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের পাঁচ দিনব্যাপী শিক্ষাসফর সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৪ জুলাই কলেজ চত্বর থেকে শিক্ষাসফরের যাত্রা শুরু হয়। বিভিন্ন শিক্ষা ও দর্শনীয় স্থান পরিদর্শন শেষে ২৮ জুলাই দুপুরে শিক্ষার্থী ও শিক্ষকরা নিরাপদে কলেজে ফিরে আসেন।

কলেজ সূত্র জানায়, শিক্ষাসফরের মূল উদ্দেশ্য ছিল শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে মাঠপর্যায়ে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করা। সফরে অংশ নেওয়া শিক্ষার্থীরা কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী সৈকত, হিমছড়ি এবং আন্তর্জাতিক মানের ‘রেডিয়্যান্ট ফিশ ওয়ার্ল্ড’ পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ও জলজ প্রাণীর জীবনচক্র ও বৈচিত্র্য সম্পর্কে ধারণা লাভ করেন তারা।

এ ছাড়া মেরিন ড্রাইভ হয়ে পাটুয়ারটেকের প্রবাল পাথুরে সৈকতে গিয়ে প্রবাল, শেওলা, ছোট কাঁকড়া ও অন্যান্য সামুদ্রিক জীবের আবাসস্থল পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা।
শিক্ষাসফরের অংশ হিসেবে প্রতিনিধি দল টেকনাফ জিরোপয়েন্ট, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা পরিদর্শন করে। এ সময় তারা মিয়ানমার সীমান্তসংলগ্ন উপকূলীয় ভৌগোলিক পরিবেশ ও বাস্তুতন্ত্র সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।

সফরের শেষ পর্যায়ে ট্রলারযোগে মহেশখালী দ্বীপে গিয়ে ঐতিহাসিক আদিনাথ মন্দির এবং দ্বীপের পাহাড়ি ও উপকূলীয় পরিবেশ ঘুরে দেখেন শিক্ষার্থীরা। সেখানে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী, আর্থোপোডা, মোলাস্কা ও অ্যানিলিডা পর্বের বিভিন্ন প্রজাতির জীববৈচিত্র্য পর্যবেক্ষণ করা হয়।

শিক্ষাসফরে বিভাগের শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন। সফরের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান গজেন্দ্র নাথ বর্মন দায়িত্ব পালন করেন। প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন বিভাগের শিক্ষক স্বপন কুমার সরকার। এছাড়া সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক শফিকুল গনি স্বপন ও মারুফা আক্তার।

বিভাগীয় প্রধান গজেন্দ্র নাথ বর্মন বলেন, “অনার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মাঠপর্যায়ে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক বাস্তুতন্ত্র সরাসরি পর্যবেক্ষণ গবেষণাভিত্তিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এই সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সামুদ্রিক ও উপকূলীয় বাস্তুতন্ত্র সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ পেয়েছে।”

পাঁচ দিনের এ শিক্ষাসফর সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার 

১

শ্রীনগরে মাছ বিক্রিতে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ

২

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

৩

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই

৪

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার

৫

টঙ্গীতে মাছের প্রজেক্টে মাদক সেবনে বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

৬

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

৭

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

৮

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

৯

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন

১০

চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১১

চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১২

সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তথ্য যাচাই করছে সরকার

১৩

ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

১৪

পুলিশের বিশেষ অভিযান, নিজ বাড়ি থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী পুরুষ গ্রেপ্তার

১৬

শ্রীনগরে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

১৮

মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি  লাপাংয়ের মানুষ,সরজমিনে এমপি মান্নান! 

১৯

গাজীপুরে পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

২০