Daily Infinity News
১ অগাস্ট ২০২৬, ৭:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে তুরাগ নদে পিকনিকের নামে নৌকায় তরুণ তরুণীর অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকার বাঁশতুলী তুরাগ নদী ও মকশবিল এখন অসামাজিক কার্যকলাপের অভয়ারণ্যে পরিণত হয়েছে। পিকনিকের নামে নৌকায় ইয়াবা-মদ সেবন করে উচ্চ শব্দে গান-বাজনা, অশ্লীল নাচ ও বেহায়াপনার অভিযোগে উত্তাল এলাকাবাসী। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার নদীজুড়ে ডিজে পার্টির নামে তরুণ-তরুণীদের নগ্ন উল্লাসে অতিষ্ঠ স্থানীয়রা।

সরজমিন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল-জামালপুরসহ বিভিন্ন এলাকা থেকে তরুণ-তরুণীদের নিয়ে রঙিন নৌকা ভাড়া করে তুরাগে আসে একটি চক্র। নৌকার ওপর বড় বড় সাউন্ড বক্স, লাইটিং লাগিয়ে রাত পর্যন্ত চলে ডিজে পার্টি। অভিযোগ রয়েছে, এসব পিকনিকে প্রকাশ্যে ইয়াবা, মদ ও গাঁজা সেবন করা হয়। নেশাগ্রস্ত হয়ে তরুণ-তরুণীরা অশালীন অঙ্গভঙ্গি ও অশোভন আচরণ করে।

স্থানীয় বাসিন্দা সিয়াম হোসেন ক্ষোভের সঙ্গে বলেন,বৃহস্পতিবার, শুক্রবার আসলেই নদীতে আর টেকা যায় না। সাউন্ডের ঠেলায় ঘুমানো যায় না। ছাত্র-ছাত্রীদের লেখাপড়া নষ্ট হচ্ছে ।নেশা করে মেয়েদের নিয়ে যা করে তা বলার মতো না। পরিবার নিয়ে নদীর পাড়ে যাওয়া বন্ধ করে দিছি।

এলাকাবাসীর অভিযোগ,বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর ব্যবস্থা নেই। কিছু অসাধু নৌকা মালিক মোটা অংকের টাকার বিনিময়ে নৌকা ভাড়া দিচ্ছে। ফলে কালিয়াকৈরের সামাজিক পরিবেশ ও যুবসমাজ ধ্বংসের মুখে।স্থানীয় ইউপি সদস্য বলেন, আমরা বারবার মানা করেছি। কিন্তু তারা শোনে না। প্রশাসন যদি এখনই কঠোর না হয়, তাহলে এলাকা নষ্ট হয়ে যাবে। আব্দুর রহিম জানায় কিছুদিন আগে থানা পুলিশ নদীতে ঝটিকা অভিযান চালিয়ে পিকনিকের কয়েকটি টলারকে আটক করে। আটক করার পর অশালীন অসামাজিক কার্যকলাপ বন্ধ থাকে।এখন আবার নদীতে পিকনিকের নামে চলছে অশ্লীল নৃত্যনাচ দিনরাত।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন,বিষয়টি আমার নজরে এসেছে। নদীতে অসামাজিক কার্যকলাপ ও মাদকের উৎসব কোনোভাবেই বরদাশত করা হবে না। খুব দ্রুত ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের সমন্বয়ে কঠোর অভিযান পরিচালনা করা হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সহিদুল ইসলাম বলেন,আমরা গোপনে নজরদারি করছি। বৃহস্পতিবার ও শুক্রবার নদীতে বিশেষ টহল বাড়ানো হবে। যারা মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
কালিয়াকৈরের বাঁশতুলী তুরাগ নদীতে পিকনিকের নামে নৌকায় ইয়াবা-মদ সেবন করে অসামাজিক কার্যকলাপ চলছে। বিশেষ করে বৃহস্পতি ও শুক্রবার ডিজে পার্টির আড়ালে চলছে বেহায়াপনা। এতে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। ইউএনও ওসি কঠোর অভিযানের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকারণে হর্ন বাজানো বন্ধে গাজীপুরে ‘নো হর্ন’ র‍্যালি

ফিঙ্গারপ্রিন্ট নিল, নগদ অ্যাকাউন্টও খুলল! পঞ্চগড়ে এলাকাবাসীর হাতে ৩ জন আটক

শ্রীনগরে বি এন পির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ওসি তদন্ত সহ আহত ১০

দেড় মাসে বদলে যাচ্ছে রূপগঞ্জ সদর ইউনিয়নের সেবা চিত্র ‎

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

গাজীপুরে অটোরিকশা চালককে মারধর, ৫৭ হাজার টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এসআই রিপন সরকার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

১০

ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটক, আড়াই কোটি টাকার মালামাল ডাকাতির মূল হোতা বিমানবন্দর থানা পুলিশের হাতে অ্যারেস্ট

১১

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

১২

সৌদি আরবে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আকামা-কাজ না পেয়ে বিপাকে তরুণ, শ্রীপুর থানায় অভিযোগ

১৩

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

১৬

১৭

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

১৮

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পঞ্চগড়ের হাসপাতালে বৈষম্য নয়, সমান চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ

২০