Daily Infinity News
৩১ জুলাই ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি খুলনা:-শাব্বির আহমদ

অদ্য ৩০/৭/২০২৬
খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের পূর্ব পাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মশিয়ালী গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ মোঃ আব্দুর রশিদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৫ সালের ২৮ মার্চ আমার ছোট ভাই নুরুজ্জামান (৫৮)অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পূর্বে ওয়ারেশ সূত্রে প্রাপ্ত চল্লিশ শতক জমির মধ্য থেকে ৮ শতক জমি সে বিক্রয় করে। এবং ছোট ভাই মোঃ রেজাউল করিম ০.২৫ শতাংশ জমি হেবা করে নেয়। নুরুজ্জামানের মৃত্যুর পর আমরা হেবা বিষয়ে জানতে পারি। এবং পরবর্তীতে হেবা দলিল বাতিল করার জন্য জজ কোর্টে মামলা করি। মামলা নাম্বার ৮৩/২৫। মামলাটি বর্তমানে চলমান। নুরুজ্জামানের বিক্রয় ও হেবা দলিল বাদে ওই দাগে আরও ৭ শতাংশ জমি রহিয়াছে। যাহার উপর তার বাড়ি ও ভাড়াটিয়া বাড়ি অবস্থিত। এই জমি ও বাড়ির উপর তার ওয়ারেশ যেমন ভাই মোঃ মোসলেম উদ্দিন, শেখ মোঃ আব্দুর রশিদ, মোঃ রেজাউল করিম, মোঃ আমিরুল ইসলাম, বোন সাহিদা ও জাহিদা বেগমের সমান অধিকার রহিয়াছে। বর্তমানে বাড়িটি আমাদের তিন ভাই ও এক বোনের দখলে। ভাড়াটিয়া বাড়ির ভাড়া আমাদের আর এক ভাই রেজাউল নেয়।
গত ২৭ জুলাই বেলা আনুমানিক সাড়ে তিনটার দিকে আমার প্রতিবেশী মামা কওছার মোড়লের
মাধ্যমে আমার ভাই মোসলেম উদ্দিন জানতে পারে তিনজন সন্ত্রাসী আমাদের বাড়ির বেড়া ভাঙছে। এদের দু’জনের মাথায় হেলমেট ও একজনের মুখে গামছা বাধা ছিল। আমার ভাই তাদের বেড়া ভাঙতে নিষেধ করায় তারা ধারালো অস্ত্র, চাইনিজ কুড়াল ও বড় ছোড়া দিয়ে তার উপর আক্রমণ চালায়। সে প্রাণভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। তার চিৎকারে আশেপাশের লোকজনসহ আমার ভাইপো তানভীর, নাঈম, চাচাতো ভাই মান্নান এগিয়ে আসে। সবাই মিলে সন্ত্রাসীদের আটকের চেষ্টা করলে তারা তাৎক্ষণিকভাবে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার সময় আমার নাতনী মাইশা খাতুন মোবাইলে ভিডিও ধারণ করে এবং তাদের আসা-যাওয়া সম্পর্কে মশিয়ালী হাফিজিয়া ও এতিমখানার সিসিটিভি ফুটেজে তথ্য আছে।
এ ঘটনায় আমার বড় ভাই মোঃ মোসলেম উদ্দিন বাদী হয়ে খানজাহান আলী থানায় একটি এজাহার দাখিল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকারণে হর্ন বাজানো বন্ধে গাজীপুরে ‘নো হর্ন’ র‍্যালি

ফিঙ্গারপ্রিন্ট নিল, নগদ অ্যাকাউন্টও খুলল! পঞ্চগড়ে এলাকাবাসীর হাতে ৩ জন আটক

শ্রীনগরে বি এন পির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ওসি তদন্ত সহ আহত ১০

দেড় মাসে বদলে যাচ্ছে রূপগঞ্জ সদর ইউনিয়নের সেবা চিত্র ‎

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

গাজীপুরে অটোরিকশা চালককে মারধর, ৫৭ হাজার টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এসআই রিপন সরকার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

১০

ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটক, আড়াই কোটি টাকার মালামাল ডাকাতির মূল হোতা বিমানবন্দর থানা পুলিশের হাতে অ্যারেস্ট

১১

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

১২

সৌদি আরবে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আকামা-কাজ না পেয়ে বিপাকে তরুণ, শ্রীপুর থানায় অভিযোগ

১৩

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

১৬

১৭

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

১৮

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পঞ্চগড়ের হাসপাতালে বৈষম্য নয়, সমান চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ

২০