Daily Infinity News
২ অগাস্ট ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোদায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল সহ ২ মাদক কারবারি আটক

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বোদা থানা পুলিশ।

১ আগষ্ট (শনিবার) বিকালে বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী বারুনীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার এসআই তৌহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কেনাবেচা শেষে ফেরার পথে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৩৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার মিলনপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৫) এবং লস্করা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মারুফ হোসেন (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ মাদকসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকারণে হর্ন বাজানো বন্ধে গাজীপুরে ‘নো হর্ন’ র‍্যালি

ফিঙ্গারপ্রিন্ট নিল, নগদ অ্যাকাউন্টও খুলল! পঞ্চগড়ে এলাকাবাসীর হাতে ৩ জন আটক

শ্রীনগরে বি এন পির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ওসি তদন্ত সহ আহত ১০

দেড় মাসে বদলে যাচ্ছে রূপগঞ্জ সদর ইউনিয়নের সেবা চিত্র ‎

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

গাজীপুরে অটোরিকশা চালককে মারধর, ৫৭ হাজার টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এসআই রিপন সরকার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

১০

ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটক, আড়াই কোটি টাকার মালামাল ডাকাতির মূল হোতা বিমানবন্দর থানা পুলিশের হাতে অ্যারেস্ট

১১

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

১২

সৌদি আরবে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আকামা-কাজ না পেয়ে বিপাকে তরুণ, শ্রীপুর থানায় অভিযোগ

১৩

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

১৬

১৭

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

১৮

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পঞ্চগড়ের হাসপাতালে বৈষম্য নয়, সমান চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ

২০