Daily Infinity News
৩ অগাস্ট ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোদায় সাকোয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে রাস্তা কেটে দেওয়ার অভিযোগ, দুর্ভোগে ১০ পরিবার

পঞ্চগড় প্রতিনিধি:
সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়ের বোদা উপজেলার ৯ নম্বর সাকোয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াদিঘী এলাকায় দীর্ঘদিনের ব্যবহৃত একটি চলাচলের রাস্তা কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০টি পরিবারের স্বাভাবিক যাতায়াত ব্যাহত হয়ে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।

এ ঘটনায় প্রতিকার চেয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী। আবেদনকারীদের মধ্যে রয়েছেন মো. শাহীন আলম।

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, নয়াদিঘী এলাকা থেকে বামনহাটগামী পাকা সড়কের সঙ্গে সংযুক্ত ওই রাস্তা দিয়ে স্থানীয়রা প্রায় ৩০ থেকে ৪০ বছর ধরে চলাচল করে আসছেন। পায়ে হাঁটার পাশাপাশি ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনও নিয়মিত চলাচল করত।

অভিযোগে বলা হয়, একই এলাকার মো. শাহ আলম (পিতা: খোকা মিয়া) রাস্তার একটি অংশ কেটে দেওয়ায় চলাচলের পথ সংকুচিত হয়ে গেছে। ফলে প্রায় ১০টি পরিবারের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, বর্তমানে ওই রাস্তা দিয়ে অটোরিকশা ও ভ্যান চলাচল করতে পারছে না। এতে দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি কৃষিপণ্য ও প্রয়োজনীয় মালামাল পরিবহনেও সমস্যার সৃষ্টি হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, রাস্তার পানি নিষ্কাশনের সুবিধার্থে ইউনিয়ন পরিষদের উদ্যোগে পূর্বে দুটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল। পরে সেগুলো অপসারণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

অভিযোগকারী মো. শাহীন আলম বলেন, “দীর্ঘদিন ধরে ব্যবহৃত রাস্তাটি কেটে দেওয়ায় প্রায় ১০টি পরিবার দুর্ভোগে পড়েছে। বিষয়টি দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং রাস্তাটি পুনরায় চলাচলের উপযোগী করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।”

লিখিত আবেদনে স্থানীয় বাসিন্দা মো. ইউনুছ আলী, মো. শাহীন আলম, মো. শা আলম, মো. রস্তম আলী, মো. একরামুল, মো. মোজাম্মেল হক, আনোয়ারা বেগম, মো. জামাল, মো. সাঈদ, মো. সাইদুল ইসলাম ও জহির উদ্দিন স্বাক্ষর করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. শাহ আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তার বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।

স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের চলাচলের রাস্তাটি পুনরায় ব্যবহারের উপযোগী করা হোক, যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক যাতায়াত নিশ্চিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকারণে হর্ন বাজানো বন্ধে গাজীপুরে ‘নো হর্ন’ র‍্যালি

ফিঙ্গারপ্রিন্ট নিল, নগদ অ্যাকাউন্টও খুলল! পঞ্চগড়ে এলাকাবাসীর হাতে ৩ জন আটক

শ্রীনগরে বি এন পির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ওসি তদন্ত সহ আহত ১০

দেড় মাসে বদলে যাচ্ছে রূপগঞ্জ সদর ইউনিয়নের সেবা চিত্র ‎

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

গাজীপুরে অটোরিকশা চালককে মারধর, ৫৭ হাজার টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এসআই রিপন সরকার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

১০

ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটক, আড়াই কোটি টাকার মালামাল ডাকাতির মূল হোতা বিমানবন্দর থানা পুলিশের হাতে অ্যারেস্ট

১১

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

১২

সৌদি আরবে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আকামা-কাজ না পেয়ে বিপাকে তরুণ, শ্রীপুর থানায় অভিযোগ

১৩

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

১৬

১৭

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

১৮

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পঞ্চগড়ের হাসপাতালে বৈষম্য নয়, সমান চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ

২০