Daily Infinity News
৯ অগাস্ট ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘোড়াঘাটে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

মাহফুজুর রহমান সরকার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের একটি বসতবাড়ির বারান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে মো. রায়হানুল ইসলাম (৩৬) এবং পার্বতীপুর কৈপাড়া গ্রামের শ্রী নিমাই চন্দ্রের ছেলে শ্রী সুবল চন্দ্র (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থানার এসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর বালিয়াপাড়া গ্রামের রায়হানুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, অভিযানের সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে দুইজনকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা কালো রঙের একটি সাইড ব্যাগ তল্লাশি করে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(৫) ধারায় মামলা করা হয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকারণে হর্ন বাজানো বন্ধে গাজীপুরে ‘নো হর্ন’ র‍্যালি

ফিঙ্গারপ্রিন্ট নিল, নগদ অ্যাকাউন্টও খুলল! পঞ্চগড়ে এলাকাবাসীর হাতে ৩ জন আটক

শ্রীনগরে বি এন পির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ওসি তদন্ত সহ আহত ১০

দেড় মাসে বদলে যাচ্ছে রূপগঞ্জ সদর ইউনিয়নের সেবা চিত্র ‎

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

গাজীপুরে অটোরিকশা চালককে মারধর, ৫৭ হাজার টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এসআই রিপন সরকার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

১০

ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটক, আড়াই কোটি টাকার মালামাল ডাকাতির মূল হোতা বিমানবন্দর থানা পুলিশের হাতে অ্যারেস্ট

১১

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

১২

সৌদি আরবে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আকামা-কাজ না পেয়ে বিপাকে তরুণ, শ্রীপুর থানায় অভিযোগ

১৩

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

১৬

১৭

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

১৮

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পঞ্চগড়ের হাসপাতালে বৈষম্য নয়, সমান চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ

২০