
গোপালগঞ্জ প্রতিনিধি :-মোঃ ইয়াদ আলী মোল্লা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত “ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্স” এর সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ ২৫/০৮/২০২৬ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১১:০০ টায় মুকসুদপুর উপজেলার বিজয় সভাকক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদ আশিক কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আইটি অফিসার জনাব মো: আব্দুল বাতেন মোল্লা। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বেকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং খাতে দক্ষ করে তোলার মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সার্টিফিকেট পেয়ে প্রশিক্ষণার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। একজন প্রশিক্ষণার্থী বলেন, “এই কোর্সের মাধ্যমে আমরা ঘরে বসেই আয় করার দক্ষতা অর্জন করেছি। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ দেওয়ার জন্য।”
আরেকজন বলেন, “আগে ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা ছিল না। এখন মার্কেটপ্লেসে কাজ করার আত্মবিশ্বাস পেয়েছি।”
উপস্থিত অতিথিরা প্রশিক্ষণার্থীদের ভবিষ্যতে আরও দক্ষতা অর্জন করে দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান।