Daily Infinity News
৩ অগাস্ট ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুকসুদপুরে শিক্ষার্থীদের পাশে চেয়ারম্যান প্রার্থী আল আমীন, বিতরণ করলেন ৭০০ ছাতা

ইয়াদ আলী মোল্লা মুকসুদপুর প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭০০ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করেছেন, ১২ নং গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস।

সোমবার (৩ আগষ্ট) দিনব্যাপী গোহালা ইউনিয়নের ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ে এ ছাতা বিতরণ করা হয়।

এসময় ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোহালা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী বদরুল আলম টুলু, সহ সভাপতি তারা মিয়া, ১১৭নং দক্ষিণ গঙ্গারামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রাণী মজুমদার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী মাতুব্বর, সাধারণ সম্পাদক কাওসার আলী শেখ, বিএনপি নেতা মোঃ বাচ্চু চুকদার, আলেম দফাদার প্রমূখ।

১২ নং গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস বলেন, “আমার প্রিয় অভিভাবক, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি’র নির্দেশে, আমার গোহালা ইউনিয়নের ১৭ টি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী ৭০০ শিক্ষার্থীকে ছাতা বিতরণ করেছি। এছাড়াও ইউনিয়নবাসীর জন্য এধরণের জনকল্যাণমূলক কাজ করে যাবো।
তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণাই আমাকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহস যুগিয়েছে।”

তিনি দীর্ঘদিন ধরে সততা ও দায়িত্ববোধ নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকারণে হর্ন বাজানো বন্ধে গাজীপুরে ‘নো হর্ন’ র‍্যালি

ফিঙ্গারপ্রিন্ট নিল, নগদ অ্যাকাউন্টও খুলল! পঞ্চগড়ে এলাকাবাসীর হাতে ৩ জন আটক

শ্রীনগরে বি এন পির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ওসি তদন্ত সহ আহত ১০

দেড় মাসে বদলে যাচ্ছে রূপগঞ্জ সদর ইউনিয়নের সেবা চিত্র ‎

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

গাজীপুরে অটোরিকশা চালককে মারধর, ৫৭ হাজার টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এসআই রিপন সরকার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

১০

ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটক, আড়াই কোটি টাকার মালামাল ডাকাতির মূল হোতা বিমানবন্দর থানা পুলিশের হাতে অ্যারেস্ট

১১

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

১২

সৌদি আরবে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আকামা-কাজ না পেয়ে বিপাকে তরুণ, শ্রীপুর থানায় অভিযোগ

১৩

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

১৬

১৭

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

১৮

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পঞ্চগড়ের হাসপাতালে বৈষম্য নয়, সমান চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ

২০