গাজীপুর প্রতিনিধি:
১১ অগাস্ট ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সবুজে সাজাই বাংলাদেশ: গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি, ২৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ

 

সবুজে সাজাই বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) প্রকৃতি ও জীবন ক্লাব এবং চ্যানেল আইয়ের উদ্যোগে গাজীপুরের বাসন থানাধীন মধ্য ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিল্প শহর গাজীপুরকে শিল্পসমৃদ্ধ ও সবুজ শহরে রূপান্তরের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ২৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি মানুষের বেঁচে থাকার অন্যতম অবলম্বন। প্রতিটি গাছ একটি জীবনের ছায়া, একটি শিশুর নির্মল শ্বাস-প্রশ্বাস এবং পাখির নিরাপদ আশ্রয়। জলবায়ু পরিবর্তন যখন মানুষের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, তখন বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি জাতীয় ও নৈতিক দায়িত্ব।

তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে এবং লাগানো গাছের পরিচর্যাও করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, শিল্প উদ্যোক্তা, শিক্ষাবিদ, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকারণে হর্ন বাজানো বন্ধে গাজীপুরে ‘নো হর্ন’ র‍্যালি

ফিঙ্গারপ্রিন্ট নিল, নগদ অ্যাকাউন্টও খুলল! পঞ্চগড়ে এলাকাবাসীর হাতে ৩ জন আটক

শ্রীনগরে বি এন পির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ওসি তদন্ত সহ আহত ১০

দেড় মাসে বদলে যাচ্ছে রূপগঞ্জ সদর ইউনিয়নের সেবা চিত্র ‎

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

গাজীপুরে অটোরিকশা চালককে মারধর, ৫৭ হাজার টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এসআই রিপন সরকার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

১০

ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটক, আড়াই কোটি টাকার মালামাল ডাকাতির মূল হোতা বিমানবন্দর থানা পুলিশের হাতে অ্যারেস্ট

১১

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

১২

সৌদি আরবে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আকামা-কাজ না পেয়ে বিপাকে তরুণ, শ্রীপুর থানায় অভিযোগ

১৩

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

১৬

১৭

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

১৮

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পঞ্চগড়ের হাসপাতালে বৈষম্য নয়, সমান চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ

২০