মোঃ শাকিল হোসেন
৬ অক্টোবর ২০২৬, ৯:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে তীব্র এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তীব্র এলপিজি গ্যাস সংকট দেখা দিয়েছে। উপজেলার হরতকিতলা, আমতলা, মাইওয়ান, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় গত এক সপ্তাহ ধরে এই সংকট চলমান রয়েছে। বাড়তি দাম দিয়েও মিলছে না গ্যাস সিলিন্ডার। ফলে চরম দুর্ভোগে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগেও ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার ১,৬৫০ থেকে ১,৭০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২,৫০০ থেকে ২,৬০০ টাকায় বিক্রি হচ্ছে। তবুও বাজারে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। সরবরাহ সংকটের কারণে বসুন্ধরা, ওমেরা, আই গ্যাস ও দুবাই-বাংলাসহ বিভিন্ন ব্র্যান্ডের ডিলার পয়েন্টে ঝুলছে তালা।
স্থানীয় বাসিন্দা মোঃ সাইদুর রহমান অভিযোগ করে বলেন, “কয়েকদিন আগেও ১,৫০০-১,৬০০ টাকায় গ্যাস পাওয়া যেত, এখন তা বেড়ে ২,৫০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। অসাধু ব্যবসায়ীরা পরিস্থিতির সুযোগ নিচ্ছে। দ্রুত বাজার মনিটরিং করে দাম নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।”
অন্যদিকে, হরতকিতলা গ্রামের বাসিন্দা কলিম উদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে জি-গ্যাস ব্যবহার করেন। কিন্তু গত দুই সপ্তাহ ধরে বাজারে এই গ্যাসের কোনো সরবরাহ নেই। গ্যাসের খোঁজে তাকে একাধিক দোকানে ঘুরতে হচ্ছে।
তিনি বলেন, “শহরের ফ্ল্যাটবাড়িতে বসবাসকারী মানুষ কাঠ বা খড়ি দিয়ে রান্না করতে পারেন না। এলপিজিই একমাত্র ভরসা। গ্যাস না থাকায় আমরা চরম দুশ্চিন্তায় আছি।”
দুবাই-বাংলা এলপিজির পরিবেশক মতিয়ার রহমান জানান, সরকারিভাবে প্রতি সিলিন্ডারের দাম বাড়ানো হলেও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি। ফলে অনেক দোকান বন্ধ রাখতে হচ্ছে। বসুন্ধরা ও ওমেরা এলপিজির ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত সরবরাহ স্বাভাবিক করে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দিল ইএসডিও ও সেভ দ্য চিলড্রেন প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে তরুণীদের স্বাবলম্বী করার উদ্যোগ

১

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

২

শিবচরে ৪৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা

৩

শিবচরে নিষেধাজ্ঞার দিনেও থেমে নেই ইলিশ শিকার, পদ্মার তীরে বসছে মাছের হাট

৪

নড়াইলে দুর্গোৎসবের নিরাপত্তায় পুলিশ সদস্যদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

৫

সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

৬

কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৭

নাগরী ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপ নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে. মোঃ রহিম সরকার, সভাপতি নাগরী ইউনিয়ন বিএনপি 

৮

কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

৯

গাজীপুর ভবানীপুরে সূর্যোদয় বয়েজ ক্লাব এর উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি রৌপ্যকাপ -২০২৬ শুভ উদ্বোধন

১০

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১১

ডিমলার বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি গোলাম রব্বানী প্রধান

১২

কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

১৩

কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভায়, ১৪৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে

১৪

রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৫

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সুনামগঞ্জে পুলিশ সুপারকে মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের সম্মাননা স্মারক প্রদান

১৭

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

১৮

কালিয়াকৈরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু

১৯

সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন

২০