Daily Infinity News
১৮ অক্টোবর ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উপলক্ষে ৮ দিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

 

সঞ্জু বনিক সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় | ১৭ অক্টোবর ২০২৬

 

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সময়ে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থলবন্দরেও বন্ধ থাকবে পণ্য আমদানি-রপ্তানি। তবে এ সময়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

শনিবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত দুই স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পাঠানো চিঠির বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ।

বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিদের যৌথ সিদ্ধান্তে সাময়িকভাবে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার ও ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আমরা চিঠি পেয়েছি। ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।”

তিনি জানান, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

উল্লেখ্য, বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর একটি। এ বন্দর দিয়ে ভারত ছাড়াও নেপাল ও ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য পরিচালিত হয়। দুর্গাপূজা উপলক্ষে সাময়িক এ বন্ধের কারণে নির্ধারিত সময় পর্যন্ত পণ্য পরিবহন কার্যক্রম স্থগিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার 

১

শ্রীনগরে মাছ বিক্রিতে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ

২

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

৩

আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই

৪

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার

৫

টঙ্গীতে মাছের প্রজেক্টে মাদক সেবনে বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ

৬

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

৭

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

৮

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

৯

মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি আটক করে থানায় আসার সময় এস আই সহ নিহত ২ আহত ২ জন

১০

চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১১

চট্টগ্রামে পনের শহস্রাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

১২

সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তথ্য যাচাই করছে সরকার

১৩

ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা।

১৪

পুলিশের বিশেষ অভিযান, নিজ বাড়ি থেকে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি গাঁজাসহ নারী পুরুষ গ্রেপ্তার

১৬

শ্রীনগরে মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

নেএকোণায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন

১৮

মেঘনার ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে দড়ি  লাপাংয়ের মানুষ,সরজমিনে এমপি মান্নান! 

১৯

গাজীপুরে পুলিশ কমিশনার কর্তৃক টঙ্গী পূর্ব থানা ও পশ্চিম থানা এলাকাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

২০