Daily Infinity News
২ অগাস্ট ২০২৬, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাহসিক অভিযানে সাফল্য: জিএমপি সদর থানার ওসি আমিনুল ইসলাম ও টিমকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক | গাজীপুর

সাহসিকতা, পেশাদারিত্ব এবং কৃতিত্বপূর্ণ অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং তার নেতৃত্বাধীন বিশেষ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে জিএমপি পুলিশ কমিশনার মো. ইসমাইল হাওলাদার সদর থানা পুলিশের এ সাফল্যের স্বীকৃতি হিসেবে ওসি মো. আমিনুল ইসলাম ও তার টিমের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ওসি মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। তাদের সঙ্গে অংশ নেন সদর থানার একাধিক চৌকস ও অভিজ্ঞ পুলিশ সদস্য।
অভিযান চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন TVS Apache 4V 160 সিসি মোটরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।
অবৈধ অস্ত্র উদ্ধারে সফল অভিযান পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সদর থানা পুলিশের এ অভিযানের ভূয়সী প্রশংসা করেন জিএমপি পুলিশ কমিশনার। তিনি ভবিষ্যতেও একই নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পুলিশ কর্মকর্তারা জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ অস্ত্র, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জিএমপির বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টদের মতে, এই সম্মাননা সদর থানা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকারণে হর্ন বাজানো বন্ধে গাজীপুরে ‘নো হর্ন’ র‍্যালি

ফিঙ্গারপ্রিন্ট নিল, নগদ অ্যাকাউন্টও খুলল! পঞ্চগড়ে এলাকাবাসীর হাতে ৩ জন আটক

শ্রীনগরে বি এন পির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ওসি তদন্ত সহ আহত ১০

দেড় মাসে বদলে যাচ্ছে রূপগঞ্জ সদর ইউনিয়নের সেবা চিত্র ‎

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

গাজীপুরে অটোরিকশা চালককে মারধর, ৫৭ হাজার টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এসআই রিপন সরকার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

১০

ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটক, আড়াই কোটি টাকার মালামাল ডাকাতির মূল হোতা বিমানবন্দর থানা পুলিশের হাতে অ্যারেস্ট

১১

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

১২

সৌদি আরবে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আকামা-কাজ না পেয়ে বিপাকে তরুণ, শ্রীপুর থানায় অভিযোগ

১৩

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

১৬

১৭

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

১৮

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পঞ্চগড়ের হাসপাতালে বৈষম্য নয়, সমান চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ

২০