Daily Infinity News
৪ অগাস্ট ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে মানবিক সহায়তা: ১১৬ অসহায় মানুষের হাতে জেলা পরিষদের অনুদান

 

পঞ্চগড় জেলা প্রতিনিধি :-

সঞ্জু বনিক সৌরভ

 

পঞ্চগড়, ৪ আগস্ট ২০২৬:

পঞ্চগড়ে অসহায়, দরিদ্র, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলার ১১৬ জন মানুষের মাঝে মোট ৫ লাখ ৫৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

 

সোমবার (৩ আগস্ট) পঞ্চগড় জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। এছাড়া জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলা থেকে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের নির্বাচন করে এ সহায়তা দেওয়া হয়। কর্মসূচির আওতায় মোট ১১৬ জনকে ৫ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।

 

চেক বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সংকটের সময়ে সহযোগিতা করা জেলা পরিষদের অন্যতম দায়িত্ব। মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, জেলা পরিষদ উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও কাজ করে যাচ্ছে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় এ ধরনের উদ্যোগ আগামীতেও চলমান থাকবে।

 

অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা জেলা পরিষদের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানান। তাদের মতে, সংকটের সময়ে পাওয়া এ আর্থিক সহায়তা জরুরি প্রয়োজন মেটাতে কিছুটা হলেও স্বস্তি দেবে।

 

জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের কল্যাণকে গুরুত্ব দিয়ে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকারণে হর্ন বাজানো বন্ধে গাজীপুরে ‘নো হর্ন’ র‍্যালি

ফিঙ্গারপ্রিন্ট নিল, নগদ অ্যাকাউন্টও খুলল! পঞ্চগড়ে এলাকাবাসীর হাতে ৩ জন আটক

শ্রীনগরে বি এন পির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ওসি তদন্ত সহ আহত ১০

দেড় মাসে বদলে যাচ্ছে রূপগঞ্জ সদর ইউনিয়নের সেবা চিত্র ‎

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

গাজীপুরে অটোরিকশা চালককে মারধর, ৫৭ হাজার টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এসআই রিপন সরকার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

১০

ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটক, আড়াই কোটি টাকার মালামাল ডাকাতির মূল হোতা বিমানবন্দর থানা পুলিশের হাতে অ্যারেস্ট

১১

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

১২

সৌদি আরবে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আকামা-কাজ না পেয়ে বিপাকে তরুণ, শ্রীপুর থানায় অভিযোগ

১৩

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

১৬

১৭

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

১৮

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পঞ্চগড়ের হাসপাতালে বৈষম্য নয়, সমান চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ

২০