Daily Infinity News
৪ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাঠে ক্লাসের দুর্ভোগ শেষ, পঞ্চগড়ের সেই স্কুলে নতুন শ্রেণিকক্ষ ও শিক্ষা উপকরণ

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ

পঞ্চগড়, ৪ আগস্ট ২০২৬:

পঞ্চগড় সদর উপজেলার দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের কারণে দীর্ঘদিন ধরে খোলা মাঠে পাঠদান করতে হচ্ছিল শিক্ষক-শিক্ষার্থীদের। রোদ-বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ায় পাঠদান করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছিল কোমলমতি শিক্ষার্থীরা। গণমাধ্যমে বিদ্যালয়টির দুরবস্থার বিষয়টি উঠে আসার পর নজরে আসে জেলা প্রশাসনের।

শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে চার কক্ষবিশিষ্ট একটি অস্থায়ী টিনশেড শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। সোমবার দুপুরে নবনির্মিত শ্রেণিকক্ষটির উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোমিনুল হক, গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অস্থায়ী শ্রেণিকক্ষ নির্মাণের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিফিনবক্স, স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেন জেলা প্রশাসক। এসব উপহার পেয়ে আনন্দিত হয়ে ওঠে শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা জানায়, তারা জেলা প্রশাসকের কাছ থেকে এমন উপহার পাওয়ার কথা ভাবেনি। স্কুলব্যাগটি তার খুব প্রয়োজন ছিল বলেও জানায় সে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, কয়েক মাস ধরে মাঠে পাঠদান করতে হয়েছে। এখন আপৎকালীনভাবে একটি টিনশেড শ্রেণিকক্ষ নির্মাণ করে দেওয়ায় শিক্ষার্থীদের পাঠদানে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে শিক্ষা উপকরণ পাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা আনন্দিত। তবে বিদ্যালয়ের জন্য দ্রুত একটি স্থায়ী ভবন নির্মাণের দাবি জানান তিনি।

জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, বিদ্যালয়টির দুরবস্থার কথা জানতে পেরে শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে আপৎকালীন শ্রেণিকক্ষ নির্মাণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণও দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া এলাকার মানুষ ও শিক্ষার্থীদের উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অকারণে হর্ন বাজানো বন্ধে গাজীপুরে ‘নো হর্ন’ র‍্যালি

ফিঙ্গারপ্রিন্ট নিল, নগদ অ্যাকাউন্টও খুলল! পঞ্চগড়ে এলাকাবাসীর হাতে ৩ জন আটক

শ্রীনগরে বি এন পির প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ওসি তদন্ত সহ আহত ১০

দেড় মাসে বদলে যাচ্ছে রূপগঞ্জ সদর ইউনিয়নের সেবা চিত্র ‎

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও সমাবেশ

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

গাজীপুরে অটোরিকশা চালককে মারধর, ৫৭ হাজার টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ

মুকসুদপুরে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার এসআই রিপন সরকার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ

১০

ওসি পরিচয়ে ব্যবসায়ীর গাড়ি আটক, আড়াই কোটি টাকার মালামাল ডাকাতির মূল হোতা বিমানবন্দর থানা পুলিশের হাতে অ্যারেস্ট

১১

আড়াইহাজারে শিশু হত্যার অভিযোগে আটক ৪

১২

সৌদি আরবে ভালো ভিসার প্রলোভনে ৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ, আকামা-কাজ না পেয়ে বিপাকে তরুণ, শ্রীপুর থানায় অভিযোগ

১৩

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৫

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

১৬

১৭

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

১৮

শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

পঞ্চগড়ের হাসপাতালে বৈষম্য নয়, সমান চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ

২০